সারা বছর নিজের আত্মীয়-স্বজন ছেড়ে কাজ করে জীবিকা নির্বাহ করা মানুষগুলো ঈদের আনান্দ আত্মীয়-স্বজনের সাথে ভাগাভাগি করে নিতে গত কয়েকদিন ঘরে ফেরা শুরু করেছে পাবনা জেলার মানুষ। আর তাদের নিরাপদে বাসায় পৌঁছিয়ে দিতে কাজ করছে পুলিশ।
এই বিষয়ে পাবনার সচেতন মহলের একাধিক ব্যক্তি ঢাকা রিপোর্ট২৪. কমকে বলেন, পাবনায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, যোগদান করার পর থেকেই পাবনার মানুষদের নিরাপদে রাখতে তিনি সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। তার এমন উদ্যোগ সত্যি আনান্দের।
স্থানীয় দৈনিক খবর বাংলা পত্রিকার প্রধান প্রতিবেদক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তি জুবায়ের খান প্রিন্স ঢাকা রিপোর্ট ২৪.কমকে জানান, পাবনার মানুষ ভালো আছে শান্তিতে আছে। সকল প্রকার আইনি জটিলতা থেকে তারা মুক্তি পেয়েছে। পাবনায় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান যোগদানের পর থেকেই এখানকার আইন শৃঙ্খলার চিত্র ভিন্ন হয়েছে। তিনি আরও বলেন, শুধু ঈদ উপলক্ষ্যে জেলা পুলিশ নিরাপত্তা বৃদ্ধি করেছে তা নয়৷ সব সময় পাবনা জেলা পুলিশ জনসাধারণ মানুষকে নিরাপদে রাখাতে কাজ করছে।
জেলা পুলিশের তথ্যমতে জানা যায়, পাবনায় ঘরে ফেরা মানুষদের নিরাপদে বাসায় পৌঁছিয়ে দিতে রাত দিন কাজ করছে জেলা পুলিশ। যারা রাতের বেলা পাবনা পৌঁছাবে তারা যদি কোনো রকম নিরাপত্তার অভাব মনে করে তাহলে জেলা পুলিশের ফোন নাম্বার যোগাযোগ করতে বলা হয়েছে। তাছাড়াও জেলা পুলিশের সদস্য সারা রাত জোরদার টহল নিশ্চিত করে কাজ করবে বলে জানা যায়। পুলিশ কন্ট্রোল রুমের ফোন নাম্বারে ০১৩২০১২৯৪৯৮ চব্বিশ ঘণ্টা যোগাযোগ করার জন্য আহ্বান করেছে জেলা পুলিশ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম