পাবনায় অসহায় ও দুস্থ শ্রমিক পরিবারের মাঝে মহান মে দিবস ও পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষ্যে ঈদ বস্ত্র ও নগদ অর্থ প্রদান করেছন কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
আজ রোববার (১ মে) সিএনজি বাস টার্মিনালে এ ঈদ বস্ত্র বিতরণ করেন তিনি।
সদর উপজেলার রাজাপুর, জহিরপুর, মহেন্দ্রপুর, দিয়া রাজাপুরসহ বিভিন্ন স্থানের শ্রমিক পরিবারের মাঝে তিনি নগদ অর্থ এবং ঈদের নতুন পোশাক তুলে দেন। ঈদের পূর্বে নগদ অর্থ ও পোশাক পেয়ে আনান্দিত অসহায় ও দুস্থ শ্রমিক পরিবারের সদস্যবৃন্দ।
সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাসিন্দা শ্রমিক নেতা মৃত রিপনের ছেলে মো. রিফাত (১৮) ঈদের আগে নতুন পোশাক ও নগদ অর্থ পেয়ে অশ্রুচোখে ঢাকা রির্পোট ২৪.কমকে বলেন, আমার আব্বাকে কিছু দুবৃর্ত্তরা অনেক দিন আগে মেরে ফেলেছে। এরপর থেকে আমি, আমার মা ও ছোট ভাইকে নিয়ে খুবই কষ্টের মধ্যে দিন পার করছি। ঈদের আগে এই রহম সহযোগিতা আমাদের জন্য খুবই আনন্দের।
এসময় আব্দুল গফুর বলেন, পাবনা জেলা শ্রমিকদল সব সময়ই অসহায় ও হামলা-মামলার আসামিদের সহযোগিতা করে আসছে। তিনি আরও বলেন, শ্রমিকের পরিবারকে ভালোবেসে কাজ করে যাচ্ছে পাবনা জেলা শ্রমিকদল। আমরা সব সময় শ্রমিকদের ন্যায্য আন্দোলনের পক্ষে কাজ করি। আমি চাই সকল দিনমজুর মেহনতি মানুষ সুখে ও আরামে থাকুক। শ্রমিক ভাইয়েরা ভালো থাকলে আমরা শ্রমিক নেতারা ভালো থাকি।
রাজাপুর গ্রামের নূর জাহান, রহিমা, ধানেজ, কুলসুম বলেন, আমাদের প্রতি বছরই ঈদের পূর্বে এবং মে দিবসে শ্রমিকদলের পক্ষ থেকে সহযোগিতা করে থাকে। আমরা খুবই খুশি। ঈদের মধ্যে সবাই চায় ভালো পোশাক ও ভালো খাবার খেতে।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুব, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সবুজ হোসেন, যুবদল নেতা মো. আতাউর রহমান প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম