মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনা শহরে যত্রতত্র পার্কিং, শহরজুড়ে যানজট 


DhakaReport24.com || 2022-04-30 21:27:00
পাবনা শহরে যত্রতত্র পার্কিং, শহরজুড়ে যানজট 

পাবনা শহরের প্রধান রাস্তাগুলো উভয় পাশে নির্মাণ করা হয়েছে অপরিকল্পিত বহুতল ভবন। অধিকাংশ ভবনের নেই গাড়ি রাখার জায়গা। রাস্তায় পাশে যত্রতত্র গাড়ি পার্কি করায় শহরজুড়ে লেগে থাকে যানজট। এতে সাধারণ মানুষ মাঝে ভোগান্তি।   

শহর ঘুরে সরেজমিনে দেখা যায়,  শহরের প্রধান রাস্তাগুলোর উভয় পাশে নির্মাণ করা হয়েছে অপরিকল্পিত বহুতল ভবন। ভবনগুলোর অধিকাংশ মার্কেট। শহরের এই মার্কেটগুলোর অধিকাংশের নেই নিজস্ব গাড়ী পার্কিং ব্যবস্থা। যততত্র গাড়ী পার্কিং যানজটের প্রধান কারণ বলে জানা যায়৷

শহরের থানা মোড় থেকে শুরু করে তাড়াশ ভবন পর্যন্ত (রায় বাহাদুর গেট) যানজট লেগেই থাকে। বিশেষ করে,  ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা, দূর্গা পূজাসহ বড় বড় ধর্মীয় উৎসবের মধ্যে বেশি যানজট আরও বেড়ে যায়।

অটো চালকদের কোন প্রশিক্ষণ না থাকায় সমস্যা আরও বেশি হচ্ছে বলে জানান স্থানীয় সাধারণ মানুষ।

এই বিষয়ে জানতে চাইলে সাহিত্যক ও সংগঠক ডাঃ সরয়ার জাহান ফয়েজ (অবঃ ক্যাপ্টেন) বলেন, প্রয়োজনের তুলনায় বেশি হলে সমস্যা বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক। এই শহরে মানুষের চেয়ে গাড়ী বেশি হয়ে গেছে। তাই এমন সমস্যায় পরেছি আমরা শহরবাসী।

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তি ও সাংবাদিক জুবায়ের খান প্রিন্স ঢাকারিপোর্ট কে বলেন, ফুটপাত দখল, চালকদের আত্মকেন্দ্রীক মনোভাব, অনিয়ন্ত্রিত ওভারটেক, পথ রোধ করে স্বেচ্ছাচারি হয়ে গাড়ি পার্কিং ও ইউটার্ন নেয়া মূল সমস্যা।

পাবনা জেলা নিরাপদ সড়ক চাই (নিসাচা) সংগঠনের সভাপতি খন্দকার গোলাম হাসনাইন কোয়েল ঢাকারিপোর্টকে কে বলেন, ফুটপাত দখল এবং অপরিকল্পিতভাবে শহরে অনেক বহুতল ভবন নির্মানের জন্য যানজটের সৃষ্টি হয়। প্রত্যেকটা মার্কেটে নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকার কারণে বেশি যানজট হচ্ছে। পৌরসভা যখন বহুতল ভবন নির্মানের অনুমোদন দেয় তখনই তাদের বিল্ডিংয়ে গাড়ী পার্কিং এর ব্যবস্থা উল্লেখ করে দিলে ভালো হয়।

তিনি আরও বলেন, আমরা অটো চালক, রিকশা চালকদের নিয়ে বিভিন্ন সময় ট্রাফিক নিয়মের উপরে ট্রেনিং দিয়ে থাকি। ট্রাফিকের নিয়ম গুলো বুঝিয়ে দেই। যেন তারা সুন্দর করে গাড়ী চালাতে পারে তাদের জন্য যেন কোন যানজটের সৃষ্টি না হয়। আমরা পিটিআইয়ের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ট্রাফিকের উপর প্রশিক্ষণ দিয়েছি। 

এই বিষয়ে পাবনা পৌর মেয়রের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার যোগাযোগ পাওয়া সম্ভব হয়নি।  

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম