বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা পাবনা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
সাংবাদিক ও সংগঠক খালেদ হোসেন পরাগকে আহ্বায়ক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক জুবায়ের খান প্রিন্সকে সদস্য সচিব করে কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ সদস্যর এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যন্যারা হলেন-যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ভূঁইয়া, সাহিত্যিক ও সংগঠক ডা. সরোয়ার জাহান ফয়েজ (অব. ক্যাপ্টেন) এবং সদস্য মো. মনিরুজ্জামান।
এই বিষয়ে খালেদ হোসেন পরাগ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশে বাঙালি জাতির হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য ফিরে আনতে আমরা পাবনা জেলা কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও কাজ করে যাবো।
জুবায়ের খান প্রিন্স বলেন, আমরা জাতীয়তাবাদী দলের নীতি অনুসরণ করে কাজ করে যাবো। সাংস্কৃতিক অঙ্গনে পাবনা জেলা জাসাস ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম