মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

১০ টাকায় ঈদের বাজার


DhakaReport24.com || 2022-04-28 00:19:45
১০ টাকায় ঈদের বাজার

পাবনা সুজানগর উপজেলায় ১০ টাকায় ঈদের কেনাকাটা করতে পেরে আনন্দিত স্বল্প আয়ের মানুষ। ১০ টাকার ঈদের বাজারে আছে বাহারি রকমের পোশাক। এখানে পাওয়া যাচ্ছে সকল বয়সী মানুষের জন্য ঈদের পোশাক।

এই বাজারে আছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবিসহ মহিলাদের পোশাকও। ১০ টাকায় ঈদের বাজারের উদ্যোগ নিয়েছে স্থানীয় সামাজিক সংগঠন আবুল কাশেম ফাউন্ডেশন।

১০ টাকায় নিজেদের পছন্দমতো এখান থেকে স্বল্প আয়ের মানুষ পোশাক নিতে পারছে।

কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এই বাজার থেকে আমরা নতুন জামা মাত্র ১০ টাকায় কিনতে পেরে খুবই খুশি। আমরা প্রায় সময় টাকার জন্য ঈদে নতুন পোশাক কিনতে পারি না। আর মাঝে মধ্যে কিনলেও আমাদের খুব কষ্ট হতো। তাদের কারণে আমরা নতুন পোশাক পরে ঈদ করতে পারবো।

সুজানগর কাশেম প্লাজায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা ১০ টাকার ঈদের বাজার উদ্বোধন করেন।

সংগঠনের পরিচালক সানজিদা ইয়াসমিন জানান, আমরা সবার সাথে ঈদের আনান্দ ভাগাভাগি করে নিতে এমন আয়োজন করেছি। 

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, আমরা ভতুর্কি দিয়ে ১০ টাকায় ঈদের পোশাক দিচ্ছি। আসলে ১০ টাকায় ঈদের পোশাক পেয়ে স্বল্প আয়ের মানুষের মুখের হাঁসি দেখেই আত্মতৃপ্তির স্বাদ পাচ্ছি।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম