পাবনায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। বুধবার (২৭ এপ্রিল) এ স্মারকলিপি প্রদান করা হয়।
গত (২৫ এপ্রিল) সোমবার পাবনার টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষককে পাবনা রেন্ট-এ কারের কিছু বহিরাগত সন্ত্রাসী জ্যাকির নেতৃত্বে স্কুলের ভিতরে প্রবেশ করে লোহার রড, চাপাতি দিয়ে মারাত্মকভাবে আহত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম করিমকে।
বিদ্যালয়ের গেটে মাইক্রোবাস কাউন্টার দিতে নিষেধ করায় এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়। কয়েক মাস যাবৎ বিদ্যালয়ের গেটে কাউন্টার বসানেোর পায়তারা করছিলো তারা।
এ বিষয়ে প্রধান শিক্ষক বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করেছে। পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামী ধরতে কাজ করছে।
এমন ঘটনায় শিক্ষক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয় শিক্ষক নেতৃবৃন্দ। এসব কাউন্টার উচ্ছেদের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছে মানবাধিকার কর্মীরা।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম