বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

পাবনায় শেষ হলো বৈশাখী মেলা


DhakaReport24.com || 2022-04-26 15:19:45
পাবনায় শেষ হলো বৈশাখী মেলা

পাবনায় বীর মুক্তিযোদ্ধা  রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা  চত্বরে ১০ দিন ব্যাপী বৈশাখী মেলা লরবড়ে ভাবেই শেষ হলো আজ (২৬ এপ্রিল) । তীব্র তাবপ্রবাহ ও রোযার জন্য এমন হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।  

নারী উদ্যোক্তাদের বৈশাখী মেলায় মোট দোকান বসেছিলো ২৫ টি। নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দোকানে তেমন নেই এবার বেচাকেনা। 

গত ১৬ এপ্রিল পাবনা জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে বৈশাখী মেলা উদ্বোধনে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দীন প্রধান।


এই বিষয়ে জানতে চাইলে নারী উদ্যোক্তা ইনার বিউটির স্বত্বাধিকারী মাহমুদা ইয়াসমিন বলেন, রোযা ও গরম বেশি হওয়ায় এবার আমাদের বেচাকেনা তেমন হয় নাই। 

ফাতেমা হ্যান্ডীক্যাপ্টের স্বত্বাধিকারী মাহমুদা যুথী বলেন, বেচাকেনা তেমন না হলেও আমাদের পণ্য সামগ্রীর প্রদর্শনীর একটা ভালো ব্যবস্থা হয়েছে। 


নাজিরপুর মহিলা উন্নয়ন সংস্থা মেলায় নিয়ে এসেছে হাতে তৈরী বিভিন্ন বাঙ্গালীয়ানা জিনিস পত্র। 

আঁখি বুটিকস এন্ড ফ্যাশন মেলায় নিয়ে এসেছে তাদের হাতে তৈরী ওয়ান পিচ, টু-পিচ, থ্রী-পিচ, শাড়ি, কুরুজের কাজের কুসন কাভারসহ বিভিন্ন ধরনের বেডসিট। 

এই বার বৈশাখী মেলায় আশানুরূপ বিক্রয় না হওয়াতে কিছুটা হতাশ উদ্যোক্তারা। 

উল্লেখ্য, প্রতিটি স্টল বরাদ্দরে জন্য দিতে হয়েছে  ৬৫০০ টাকা। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম