পাবনায় মুজিববর্ষ ও ঈদ উপলক্ষ্যে উপহার স্বরুপ ভূমিহীন ও গৃহহীন ৩৭৩ টি পরিবার পাবে বসতের জন্য ঘর। শনিবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল এই তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২ হাজার ৯শত ৪ট গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবনা নয় উপজেলায় ৩৭৩ টি ঘর প্রদান করা হবে। পাবনায় মোট বরাদ্দ ঘর ৬৫৪টি।
দুই শতাংশ জায়গা সহ বিদুৎ, স্যানেটারী, পানি ও প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করে গৃহহীনদের ঘর প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানসহ প্রমুখ।
উল্লেখ্য, প্রতিটি ঘর বাবাদ খরচ হয়েছে ২ লক্ষ্য টাকা। পাবনায় দুই পর্বে ১ হাজার ৪শত ২৩ টি ঘর হস্তান্তর করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম