মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

ফুড পান্ডায় কাজ করে সংসার চালায় পাবনা পলিটেকনিকের ছাত্র ইমরান


DhakaReport24.com || 2022-04-23 14:48:45
 ফুড পান্ডায় কাজ করে সংসার চালায় পাবনা পলিটেকনিকের ছাত্র ইমরান

ফুড পান্ডায় কাজ করে পড়াশুনা ও সংসারের খরচ চালিয়ে ছোট ৪ ভাই বোনদের মানুষ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র মো: ইমরান হোসেন। 

পড়াশুনার ফাঁকে সাইকেল চালিয়ে মানুষের দোয়ারে দোয়ারে খাবার পৌঁছিয়ে দিচ্ছে, ফুড পান্ডায় কাজ করা ইমরানের মতো অনেক ছাত্র। পাবনা ফুড পান্ডায় রাইডার হয়ে কাজ করছে যার বেশির ভাগই ছাত্র। ইমরানের কাছে এই প্রতিবেদক শুনেছে তার ফুড পান্ডায় কাজ করার গল্প। ইমরান বলেন, পড়াশুনার পাশাপাশি যত পারি কাজ করি।  

যার ফলে অর্থনৈতিকভাবে একটু সচল থাকতে পারি। পরিবারের বড় ছেলে আমি বাবা দোকানে কাজ করে, বাবা দোকান থেকে যে কয় টাকা পায় তাতে আমাদের জীবন-যাপন করা খুব কষ্টসাধ্য। পাবনাতে ফুড পান্ডা এসে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। পড়াশুনা ও অন্যান্য কাজের ফাঁকে ফুড পান্ডায় কাজ করে কিছুটা হলেও সংসারের অভাব পূরণ করতে পারছি। পাবনা পৌরসভার মধ্যে কাজ করে যাচ্ছে অনেক তরুণ।

ইমরান এক প্রশ্নের জবাবে বলেন,  প্রতিটি অর্ডারের ডেলিভারি দিতে পারলে পাওয়া যায় ২০ টাকা, সময় সাপেক্ষে একটু বেশি ও হয়।  কোন দিনে বেশি টাকা আয় করা যায় ইমরানকে প্রশ্ন করলে সে বলে বৃষ্টির দিনে অর্ডার বেশি হয়, তাই আয় ও বেশি করা যায়।  

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম