বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

আপনি পড়ছেন : পাবনা

রাজাপুরের রাস্তা ভেঙ্গে পুকুরে, চরম ভোগান্তিতে এলাকাবাসী


DhakaReport24.com || 2022-04-22 14:51:00
রাজাপুরের রাস্তা ভেঙ্গে পুকুরে, চরম ভোগান্তিতে এলাকাবাসী

পাবনা রাজাপুরে রাস্তাটি ভেঙ্গে পুকুরে এলাকাবাসীর চলাচলে ভোগান্তি চরমে।  পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়ন'র ৬ নং ওয়ার্ডের মাহাতাব বিশ্বাসগ্রীন সিটির পেছনের রাস্তাটি ভেঙ্গে পুকুরে চলে গেছে প্রায়।

এতে অত্র অঞ্চলের মানুষের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। ৬ নং ওয়ার্ড'র রাজাপুর গ্রামের শেষ প্রান্তের  মানুষ এবং গয়েশপুর ইউনিয়ন'র ১ নং ওয়ার্ড'র কাঁকরকাটা, দক্ষিণ মাছিমপুর গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে জেলা শহরের সাথে যোগাযোগ  করে। রাস্তাটি কাঁচা হওয়ায় বৃষ্টির দিনে আরো বেশি সমস্যা হয়।
 
রাস্তার সাথে পুকুরটি পাবনা কলেজের সাবেক অধ্যক্ষ মাহাতাব বিশ্বাসের। অত্র এলাকায় দারিদ্রতার হার বেশি হওয়ায় অনেকে ভ্যান এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। 

রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় ভ্যান ও রিকশা চালকদের বেশি সমস্যা হয়েছে । রাস্তাটি ভেঙ্গে সংকীর্ণ হওয়াতে ভ্যান রিকশা নিয়ে যাওয়া কঠিন যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।  

ভ্যান চালক মালেক (৩৩) জানায় যে আমাদের এই রাস্তাটি কাঁচা মাটির বৃষ্টি হলে অনেক কাঁদা হয় আমরা ভ্যান নিয়ে যেতে পারি না। তিনি আরো বলেন, কয়েকদিন আগের বৃষ্টিতে মাহাতাব বিশ্বাসের গ্রীনসিটির পেছনে রাস্তাটি ভেঙ্গে পুকুরে পরেছে। এতে আমরা বেকায়দা সমস্যায় পরেছি। রিকশা চালাক তেজো (৩৮) জানায় এমন অবস্থা হয়েছে একটি গাড়ি ঠিকমতো নিয়ে যাওয়া যায় না। যদি কখনো অপর  দিক থেকে গাড়ি আসে তাহলে খুব বিড়ম্বনায় পড়তে হয়। 

অত্র অঞ্চল'র যুবক শাহিন জানায় যে আমাদের এই রাস্তা দিয়ে শহরের নিয়মিত কাজে যেতে হয় আমরা অনেক কষ্ট করে কাজে গিয়ে জীবিকা নির্বাহ করছি।  

এই বিষয়ে জানতে চাইলে অত্র মহল্লার ছাত্র আব্দুর রহমান আবিদ জানায় আমরা বৃষ্টির দিনে সময় মতো স্কুল কলেজে যেতে পারি না। রাস্তাটি কাঁচা হওয়ায় এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে না। বৃষ্টির দিনে আমাদের ভোগান্তির শেষ থাকে না। তিনি আরো বলেন, কেউ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব নয়।  এখন দেখছি কয়েকদিন আগের বৃষ্টিতে রাস্তাটি ভেঙ্গে গেছে।  এই রাস্তাটি পাকা হলে রাস্তাটি দিয়ে যাতায়াতে সুবিধা হলে আমাদের এলাকা কিছুটা উন্নত হবে।  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমাদের এলাকায় ভাড়াটিয়া হিসাবে থাকতে পারবে আমাদের এলাকায় অনেক ছাত্র/ছাত্রীর মেস হবে। কিন্তু রাস্তাটির জন্য কিছুই সম্ভব হচ্ছে না।  

এই বিষয়ে অত্র ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এস এম ওয়ারেস বলেন,  মাহাতাব বিশ্বাস জনগনকে ভোগান্তিতে রাখাতে এমন কাজ করেছে। অত্র অঞ্চলের মানুষ রাস্তাটির জন্য খুব সমস্যায় রয়েছে।

মাহাতাব বিশ্বাসগ্রীন সিটির ব্যাবস্থাপনা পরিচালক মাহাতাব উদ্দিন বিশ্বাস মুঠোফোনে জানান, আমি রাস্তাটি কয়েকদিনের মধ্যে ঠিক করে দিবো। রাস্তাটি আমার নিজের জায়গা দিয়ে।  মাটির নিয়ে আসার পারমিশন পেলেই পুরো লেক মাটি দিয়ে ভরাট করে দিবো।
 
এই বিষয়ে কয়েকবার অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসানের সাথে মুঠোফোনে ফোনে যোগাযোগ করার চেস্টা করা হয় কিন্তু ফোন রিসিভ হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম