বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, অক্টোবর ৭, ২০২৬

২২ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

>> ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা বন্ধ, যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

>> বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, আটক ১

>> অক্টোবরের ৫ দিনে রেমিট্যান্সে এলো ৫১৩ মিলিয়ন মার্কিন ডলার

>> কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

>> সৌদি আরবে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

>> বেশি দামে এলপিজি বিক্রি, আড়াইহাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

>> ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে: খাদ্যমন্ত্রী

>> মালয়েশিয়ায় অভিযানে ২৩ বাংলাদেশি আটক

>> চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর পা ভেঙে দিলেন যুবদল নেতা

আপনি পড়ছেন : পাবনা

রূপপুরে কাজাখস্তানের নাগরিক খুন : আটক ৩


DhakaReport24.com || 2022-03-27 09:33:15
রূপপুরে কাজাখস্তানের নাগরিক খুন : আটক ৩

পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ভ্লাদিমির শভেট (৫২) নামে এক কাজাখস্তানের নাগরিক ছুরিকাঘাতে খুন হয়েছেন।

গতকাল শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টায় ঈশ্বরদীর রুপপুর আবাসিক প্রকল্প গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক কাজাখস্তানের নাগরিক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন বেলারুশ নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত ভ্লাদিমির শভেটের পিঠের দিকে ৪ থেকে ৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা জানার পর পুলিশ ঈশ্বরদী উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রুপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ভাষাগত সমস্যার কারণে পুরো ঘটনা বুঝতে সমস্যা হচ্ছে পুলিশের। আরও তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাদিউল ইসলাম বলেন, ভাষাগত সমস্যার কারণে পুরো ঘটনা বুঝতে সমস্যা হচ্ছে পুলিশের। পরে বিস্তারিত জানানো যাবে বলে তিনি জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম