মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

২১ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : পাবনা

এত বড় মাছ এর আগে দেখা যায়নি


DhakaReport24.com || 2022-03-20 06:54:45
এত বড় মাছ এর আগে দেখা যায়নি

পাবনায় যমুনা নদীতে জেলের জালে ৮৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। বিশাল আকৃতির মাছটি শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পাবনা শহরের আব্দুল হামিদ রোডস্থ সোনালী ব্যাংকের সামনে নিয়ে আসা হলে ভিড় করেন উৎসুক জনতা। 

মাছটি বিক্রি করতে নিয়ে আসা শফিউদ্দিন আহমেদ জানান, মাছটি বেড়া উপজেলার যমুনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছিল। তিনি বেড়া থেকে কিনে পাবনা শহরে নিয়ে এসেছেন। মাছটি এখানে আনার পর ক্রেতার চেয়ে উৎসুক মানুষ বেশি ভিড় করছেন। ৮৩ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। এক লাখ ১০ হাজার টাকার কমে মাছটি বিক্রি করবেন না। মাছটি কেজি হিসেবে বিক্রির জন্য চাপ দিচ্ছেন অনেকেই। উপযুক্ত দামে কেনার মতো কোনো ক্রেতা না পাওয়া গেলে তিনি মাছটি কেটে কেজি হিসেবে বিক্রি করবেন। 

তিনি বলেন, মাছটির ওজন প্রায় ৮৬ কেজি। মাছটি বিক্রি করার জন্য উপযুক্ত স্থান হিসেবে পাবনা শহরে নিয়ে এসেছি। প্রথমেই আমি হামিদ রোডে নামিয়েছি যাতে সর্বস্তরের মানুষ মাছটি দেখতে পায়।

মাছ দেখতে আসা রফিকুল ইসলাম ও শামসুদ্দিন জানান, এত বড় মাছ এর আগে পাবনা শহরে দেখা যায়নি। মাছটি খেতে খুব সুস্বাদু হবে। আমরা মাছটি যৌথভাবে কেনার চেষ্টা করছি। উপযুক্ত দাম দিয়ে কিনে আমরা সবাই ভাগ করে নেব।

পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, প্রতি বছরের মতো এ সময়ে নানা প্রজাতির মাছ সাগর থেকে নদীতে ভেসে আসে। যমুনার বিভিন্ন পয়েন্টে পানির গভীরতা থাকায় সেখানে আশ্রয় নেয় বড় বড় মাছ। সেসব মাছ ধরা পড়ে জেলের জালে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম