রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : সিরাজগঞ্জ

গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটনে ৪ মাস পর লাশ উত্তোলন


DhakaReport24.com || 2022-02-23 20:18:30
গৃহবধূর মৃত্যুর রহস্য উদঘাটনে ৪ মাস পর লাশ উত্তোলন

সিরাজগঞ্জের বেলকুচিতে গৃহবধূ মরিয়ম মৃত্যুর রহস্য উদঘাটনে ৪ মাস পর লাশ উত্তোলন করা হয়েছে। 
বুধবার দুপুরে আদালতের নির্দেশে স্থানীয় কবরস্থান থেকে তামাই পশ্চিম পাড়া গ্রামের শামচুল হকের মেয়ে মরিয়মের মৃতদেহ উত্তোলন করা হয়।

বেলকুচি উপজেলার নির্বাহী ম্যাজেস্ট্রেট আনিসুর রহমান, মামলার পিবিআই এর তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর গোলাম কিবরিয়া ও ডাক্তার তারেক আজিজের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।। লাশ উত্তোলনের খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান।

এ বিষয়ে বেলকুচি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিনুর রহমান জানান, আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।