সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আলী আকবর নামে ইউনিয়ন যুবদল সভাপতি নিহত হয়েছেন।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনী বাড়ী বাজারে এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবদলের আহবায়ক।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার পরে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ী বাজারের একটি দোকানে বসে ছিল আকবার আলী ও তার লোকজন। তখন দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।এরপর স্থানীয়া তাকে উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।