শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

শ্রীলঙ্কার কল্যাণে সুপার ফোরে বাংলাদেশ


DhakaReport24.com || 2025-09-18
শ্রীলঙ্কার কল্যাণে সুপার ফোরে বাংলাদেশ

আজ শুধু টাইগার টিম নয়, পুরো বাংলাদেশ তাকিয়ে ছিল শ্রীলঙ্কার দিকে। আফগানিস্তান জিতলেও বাংলাদেশের সুযোগ ছিল। কিন্তু শ্রীলঙ্কার রান ১০১ পার হতেই সেই সুযোগ হাতছাড়া হওয়ার পর একমাত্র শ্রীলঙ্কার জয়ই বাংলাদেশকে এশিয়া কাপের সুপার ফোরে তুলতে পারত। ৮ বল হাতে রেখে আফগানিস্তানের ১৬৯ রান টপকিয়ে ৬ উইকেটের জয় নিয়ে বাংলাদেশিদের মুখে হাসি উপহার দিল শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৪০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ১৪, করিম জানাত ১ ও সেদিকুল্লাহ আতাল ১৮ রান করে সাজঘরে ফিরে যান।

দরবেশ রসুল ও ইব্রাহিম জাদরান মিলে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দ্রতই আরও তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানরা। এরপর ক্রিজে আসা রশিদ খানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন মোহাম্মদ নবি। ৩৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরই মাঝে দলীয় ১১৪ রানে সাজঘরে ফিরে যান রশিদ খান। ২ চার ও এক ছক্কায় ২৩ বলে ২৪ রান করেন আফগান অধিনায়ক।

রশিদের বিদায়ের পর ক্রিজে আসা নুর আহমেদকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালান নবি। শেষ ওভারে ৫ ছক্কা হাঁকান অভিজ্ঞ এই অলরাউন্ডার। আউট হওয়ার আগে ৩ চার ও ৬ ছক্কায় ২২ বলে ৬০ রান করেন নবি।

তার মারমুখী ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে আফগানরা। নুর ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান তুষারা নেন সর্বোচ্চ ৪টি উইকেট।   

হারলেও সুপার ফোরে যেতে পারবে শ্রীলঙ্কা। তারজন্য করতে হবে ১০১ রান। এই রান করেই ক্ষান্ত হননি শ্রীলঙ্কান ব্যাটাররা। রশিদ খানদের পিটিয়ে ১৭১ রান করেন তারা। ওপেনার কুশাল মেন্ডিসের অপরাজিত ৫২ বলে ৭৪ রান আর কামিন্দু মেন্ডিসের ১৩ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে আফগানিস্তানের মুখ থেকে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা।

কুশাল পেরেরা ২৪ বলে ২৮ রান আর অধিনায়ক চারিথ আশালঙ্কা ১২ বলে ১৭ রান করেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম