শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিবের জন্য বোর্ডের দরজা খোলা বললেন বিসিবি পরিচালক


DhakaReport24.com || 2025-07-09
সাকিবের জন্য বোর্ডের দরজা খোলা বললেন বিসিবি পরিচালক

রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। জাতীয় দলের বাইরে থাকলেও দেশের বাইরের সিরিজ ও টুর্নামেন্টগুলোতেও তাকে দেখা যাচ্ছে না। এবার এই বিষয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।

তিনি স্পষ্ট করে জানান, ক্রিকেটার সাকিবের জন্য বিসিবির দরজা খোলা। তার ভাষায়, সাকিব বাংলাদেশের সেরা ক্রিকেটার। ১০০ বছরে ১-২ জন এমন খেলোয়াড় আসে। ব্যাটসম্যান, বোলার কিংবা অলরাউন্ডার সবভাবেই সে দলে খেলার যোগ্য।

সাকিব কিছুদিন আগে নিজের বোলিং অ্যাকশনের সমস্যা শুধরে নিয়েছেন এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশও নিয়েছেন। যদিও পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না, তবে অভিজ্ঞতা ও দক্ষতায় এখনো তিনি দলকে অনেক কিছু দিতে পারেন বলে মনে করেন মিঠু।

তিনি বলেন, সে অ্যাকশন শোধরানোর পর একটা টুর্নামেন্ট খেলেছে। আরও ১-২টা টুর্নামেন্ট খেললে নির্বাচকেরা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন। সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রসঙ্গে মিঠু বলেন, তার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা একেবারে আলাদা বিষয়। আমরা কেবল ক্রিকেটার সাকিবকে নিয়ে ভাবছি।

সাকিবের সঙ্গে বোর্ডের যোগাযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যোগাযোগ তো সবার সঙ্গে হচ্ছে...ক্রিকেট অপারেশন্সের সঙ্গে তো অবশ্যই। শ্রীলঙ্কার দলটা আগের চিন্তা-ভাবনা, একটা পরিকল্পনার মধ্যে এসেছে। এখন সামনের পরিকল্পনায় তারা কী করবে সেটা দেখা যাক। তারা আসুক....ফাহিম ভাই বা লিপু ভাই বলুক (সাকিবের বিষয়ে তাদের পরিকল্পনা নিয়ে)...তারা তো তাদের পরিকল্পনাটা বোর্ডে দিবে। তখন আমরা বুঝতে পারব তাদের পরিকল্পনা কী। সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটার পরিকল্পনায় থাকবেই। তাকে বাদ দিয়ে দিতে পারবেন না।

বিসিবির মিডিয়া প্রধান জানান, সাকিব এখনও নির্বাচকদের ভাবনায় আছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ক্রিকেট অপারেশনস বিভাগের কাছ থেকে।

নির্বাচকেরা ভাবনায় রেখেছেন। তারা যখন পরিকল্পনা জমা দেবেন, তখন বোর্ড বুঝবে পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে সাকিবের মতো খেলোয়াড়কে পরিকল্পনার বাইরে রাখা সম্ভব না, — বলেন মিঠু।

উল্লেখ্য, মাঠে ফেরা এখনো কঠিন নয় সাকিবের জন্য। বিসিবির দরজা খোলা আছে, তবে এখন অপেক্ষা তার পারফরম্যান্স ও নির্বাচকদের চূড়ান্ত পরিকল্পনার। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম