শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

রদ্রিগো এবং মিলিতার বদলে যাদের দলে নিলো ব্রাজিল


DhakaReport24.com || 2024-11-10
রদ্রিগো এবং মিলিতার বদলে যাদের দলে নিলো ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তবে এই ম্যাচের আগে জোড়া দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের দুই সেরা তারকা রদ্রিগো এবং এদের মিলিতাও। আর বদলি হিসেবে ডাক পেয়েছেন আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লিওনার্দো অর্টিজ।

শনিবার (৯ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। ম্যাচের ২০তম মিনিটে আহত হয়ে মাঠ ছাড়েন রদ্রিগো। তারপর পরিবর্তে মাঠে নামেন ব্রাহিম। এই ম্যাচ দিয়ে ইনজুরি কাঁটিয়ে মাঠে ফিরেছিলেন রদ্রিগো। কিন্তু ২০ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছে এই তারকা ফুটবলারকে।

এর ১০ মিনিট পর বড় আঘাত পায় ব্রাজিল। গত মৌসুমে এসিএল ইনজুরির কারণে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন মিলিতাও। তার সেই চোট ছিল বাঁ পায়ে। এবার ওসাসুনার বিপক্ষে এই সেন্টারব্যাক ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়েছেন। সঙ্গে সঙ্গেই মাঠে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। পরে স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মিলিতাওকে মাঠ ছাড়তে হয়েছে।

মিলিতাও এ মৌসুমে আর খেলতে পারবেন না, কারণ তার এসিএল ইনজুরির কারণে প্রায় ৯ মাস পুনর্বাসনে কাটাতে হবে। আর রদ্রিগো পেশির চোটের কারণে অন্তত এক মাস মাঠের বাইরে থাকবেন।

আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৯ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিল এই দুই নতুন মুখকে নিয়ে মাঠে নামবে। ২০২৬ সালের বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত ব্রাজিল ১০ ম্যাচের মধ্যে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে আছে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: বেন্তো, এডারসন ও ওয়েভারটন।

ডিফেন্ডার: দানিলো, ভ্যান্ডারসন, অ্যাবনের, গুইলার্মো আরানা, লিওনার্দো অর্টিজ, গাব্রিয়েল মাগলায়েস, মার্কুইনহোস ও মুরিলো।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা ও আন্দ্রেস পেরেইরা।

ফরোয়ার্ড: এস্তাভিও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইস হেনরিক, স্যাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস ও রাফিনহা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম