শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

শান্ত ও সৌম্যর ব্যাটে ছুটছে বাংলাদেশ


DhakaReport24.com || 2024-11-06
শান্ত ও সৌম্যর ব্যাটে ছুটছে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্তর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। নাজমুল হাসান শান্ত ১৯ বলে ১৭ রান এবং সৌম্য সরকার ৩৭ বলে ২৯ রানে ব্যাট করছেন।

বুধবার (৬ নভেম্বর) চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে ৫ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম। তবে শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার।

দুজনের ব্যাটে ভর করে ৯ ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা। পাওয়ার প্লেতে ৫৪ রান তোলেন শান্ত ও সৌম্য।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল আফগানিস্তান। কিন্তু হাশমতুল্লাহ ও নবীর ব্যাটে দাঁড়ায় তারা। শেষদিকে ছন্দ হারালে ২৩৫ রানে অলআউট হয় আফগানরা। এতে ২৩৬ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম