শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিবের প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন নিয়ে যা জানাল বিসিবি


DhakaReport24.com || 2024-11-05
 সাকিবের প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশন নিয়ে যা জানাল বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ উঠেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। ক্যারিয়ারের শেষ লগ্নে এসে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় আলোচনা তুঙ্গে।

এবিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, সিাকিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা একটি দেশের ঘরোয়া ক্রিকেটের ব্যাপার, সে ক্ষেত্রে তারা বিসিবিকে কোনো ক্রিকেটারের সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিষয়টা জানাতে বাধ্য নয়। এর ফলে, বিসিবিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না। সে কারণেই বিসিবি সাকিবের বোলিং রিপোর্টেড নাকি না- সে বিষয়েও কিছু বলতে পারবে না।

তিনি বলেন, স্বাভাবিক নিয়মে কোনো আন্তর্জাতিক ম্যাচ হলে, সেখানে যে কোনো ক্রিকেটারের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে, সবার আগে জানবে সংশ্লিষ্ট দুই দেশ ওই ম্যচ বা সিরিজে অংশ নিচ্ছে সেই দুই দেশের ক্রিকেট বোর্ড এবং তারা সে অনুযায়ী ব্যবস্থাও নেবে।

বিসিবি প্রধান নির্বাহী বলেন, যেহেতু এটা অন্য টেরিটোরিতে বা একটা দেশের ডমেস্টিক ক্রিকেটের ঘটনা এবং এটা কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়, সে ক্ষেত্রে ওই ডমেস্টিক ক্রিকেটটা যে দেশের বোর্ডের, তারাই শুধু জানবে বা তাদেরই জানার এখতিয়ার।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমি জানি না বা এখনও পর্যন্ত কোনো মাধ্যম থেকে শুনিনি যে সাকিব রিপোর্টেড হয়েছে। যদি সত্যিই সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারের কোনোরকম কোনো সন্দেহ থাকে, বা প্রশ্নবিদ্ধ মনে করেন, তাহলে ইসিবি এবং সাকিবের ইংলিশ কাউন্টি ক্লাবই শুধু জানবে। কিন্তু এটা যদি ওয়ানডে টেস্ট বা টি-টোয়েন্টিতে হতো, তাহলে বিসিবি জানতো।

প্রসঙ্গত, ইংলিশ কাউন্টি ক্রিকেটে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও সাকিবের অন্য কোনো ঘরোয়া, ফ্রাঞ্চাইজি ক্রিকেট বা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বাধা নেই। 

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম