শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

টি-টেন লিগে দল পেলেন মাশরাফি


DhakaReport24.com || 2024-09-10
টি-টেন লিগে দল পেলেন মাশরাফি

যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে দল পেলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশি ক্রিকেটভক্তদের কিছুটা অবাকই করেছে। তবে শুধু মাশরাফি একাই নন, এই লিগে দল পেয়েছেন দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা আরও দুই জন। তারা হলেন, আরাফাত সানি ও সৈয়দ রাসেল।

৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে গঠিত এই টুর্নামেন্টে সরাসরি দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও সাবেক তারকা আব্দুর রাজ্জাক।

যুক্তরাষ্ট্রের হস্টনে আয়োজিত এই টুর্নামেন্টে সোহান, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি ও আরাফাত সানি খেলবেন আটলান্টা রাইডার্সের হয়ে। ইলিয়াস সানি লিগের উদ্বোধনী মৌসুমেও এই দলের হয়ে খেলেছিলেন।

অন্যদিকে মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, সৈয়দ রাসেল, আরিফুল হক এবং এনামুল হক জুনিয়র খেলবেন ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে। আল-আমিনকে দেখা যাবে টুর্নামেন্টে নতুনভাবে আত্মপ্রকাশ করা শিকাগো প্লেয়ার্সের জার্সিতে।

বাংলাদেশিদের সঙ্গে মাস্টার্স টি১০ লিগের দ্বিতীয় আসরটিতে খেলবেন বিশ্বের অনেক তারকা ক্রিকেটার। ভারতের সাবেক তারকা সুরেশ রায়না খেলবেন আল আমিনের দল শিকাগোতে।

গত আসরে এই লিগে খেলেছিলেন নাসির হোসেন। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞার কারণে আগামী আসরে খেলতে পারবেন না তিনি। ২০২১ সালের আরব আমিরাতের টি-টেন লিগে দুর্নীতি সংক্রান্ত ধারা ভঙ্গ করায় নাসিরকে দুই বছরের জন্য সব ক্রিকেটীয় কার্যকলাপ থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম