শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না বাংলাদেশে


DhakaReport24.com || 2024-08-20
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না বাংলাদেশে

শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়েই নেওয়া হচ্ছে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের পরিবর্তে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

আগামী ৩-২০ অক্টোবর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

বাংলাদেশে গত কয়েকদিনে উদ্ভুত পরিস্থিতিতে এ বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় ছিল। যদিও অন্তর্বর্তীকালিন সরকারের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছিল। আইসিসি বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরুর পর আজ (২০ আগস্ট) পর্যন্ত সময় চেয়েছিল বিসিবি। সেই ডেডলাইন শেষ হওয়ার দিনেই সভায় বসে আইসিসি।

এর আগ পর্যন্ত বিসিবি থেকে বাংলাদেশেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেওয়া হচ্ছিল। তবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল।

সম্প্রতি বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। এখানে বিশ্বকাপ আয়োজন হলে সেটাকে তিনি ‘ভুল কিছু’ হবে বলে অভিহিত করেছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম