যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে চলছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। বিশ্বকাপ ক্রিকেটের উত্তেজনা শেষ হওয়ার পরই আগামী মাস থেকে শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। আসন্ন এই টুর্নামেন্টের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের এশিয়া কাপের আসর বসবে শ্রীলঙ্কায়। ১৯ জুলাই থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
এশিয়া কাপের আসন্ন আসরে টাইগ্রেসদের অধিনায়কত্ব করবেন নিগার সুলতানা জ্যোতি। এ টুর্নামেন্ট দিয়েই আবার জাতীয় দলে ফিরছেন জাহানারা আলম।
এশিয়া কাপের আসন্ন আসরে এবার ৮টি দল অংশগ্রহণ করবে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে যেখানে জ্যোতিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। এ টুর্নামেন্টে ভারত পাকিস্তান থাকছে একই গ্রুপে। এই দুই দেশ ছাড়াও ‘এ’ গ্রুপে থাকবে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ নারী দল-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রুমানা আমেদ, রিতু মণি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার ঝিলিক, স্বর্ণা আক্তার, ইশমা তানজুম, সাবিকুন্নাহার জেসমিন ও শরিফা খাতুন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম