বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে সুপার এইট নিশ্চিত করেছিল আফগানিস্তান। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে রশিদ-নবীরা।
বৃহস্পতিবার (২০ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
এই ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। মোহাম্মদ সিরাজের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন কুলদ্বীপ যাদব। দুই পেসার নিয়ে মাঠে নামছে তারা।
অন্যদিকে আফগানরাও একাদশে একটি পরিবর্তন এনেছে। অলরাউন্ডার করিম জানাতকে বাদ দিয়ে একাদশে নিয়েছে মুজিবের পরিবর্তে বিশ্বকাপ খেলতে আশা হজরতুল্লাহ জাজাইকে।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং ও জসপ্রিত বুমরাহ। ও মোহাম্মদ সিরাজ।
আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), হজরতুল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, নাভিন উল হক ও ফজলহক ফারুকী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম