শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

অলিম্পিকে না খেলার কারণ জানালেন এমবাপ্পে


DhakaReport24.com || 2024-06-17 20:46:15
অলিম্পিকে না খেলার কারণ জানালেন এমবাপ্পে

আগামী জুলাই-আগস্টে মাঠে গড়াতে যাচ্ছে প্যারিস অলিম্পিক। ঘরের মাঠে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না এই তারকা ফুটবলারের। কারণ, তার নতুন ক্লাব রিয়াল মাদ্রিদ চায় না এমবাপ্পে অলিম্পিকে খেলুক।

সোমবার (১৭ জুন) সংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন এমবাপ্পে নিজেই। তিনি বলেন, আমার ক্লাবের অবস্থান একদম পরিষ্কার। তাই ওই মুহূর্ত থেকে আমি জানতাম যে, গেমসে (অলিম্পিক) অংশ নেব না। এভাবেই আসলে হয় এসব, আমিও সেটা বুঝি।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে এই ফুটবলার বলেন, সেপ্টেম্বরে নতুন দলে যোগ দিচ্ছি, রোমাঞ্চকর পথচলা শুরু করার এটা সেরা উপায় নয়। ফরাসি দলকে শুভকামনা জানাব। আমি প্রতিটি খেলা দেখব। আশা করি তারা স্বর্ণপদক জিতবে। মূলত, অলিম্পিক ফুটবল ফিফা পঞ্জিকার অংশ নয়। তাই ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ছেড়ে দিতেও বাধ্য নয়। রিয়ালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার আগে থেকেই এমবাপ্পের অলিম্পিকে খেলা নিয়ে শঙ্কা জাগে। এবার সেটাই সত্যি হওয়ার কথা জানালেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

এর আগে গত মার্চে ঘরের মাঠে অনুষ্ঠেয় অলিম্পিকে খেলতে মুখিয়ে থাকার কথা বলেছিলেন এমবাপ্পে। তবুও আসরের জন্য চলতি মাসের শুরুতে দেওয়া ২৫ সদস্যের প্রাথমিক দলে তাকে রাখেননি কোচ থিয়েরি অঁরি। তবে ২৫ বছর বয়সী এই ফুটবলারের জন্য দরজা খোলা রাখার কথা বলেছিলেন কোচ। কিন্তু এবার অলিম্পিকসে খেলার দরজা এবার নিজেই বন্ধ করে দিলেন এমবাপ্পে। ইউরো খেলতে এখন জার্মানিতে আছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগের পাঁচ বছরের চুক্তিতে গত ৩ জুন স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দেন এমবাপ্পে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম