শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

সুপার এইটে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ


DhakaReport24.com || 2024-06-17 14:05:00
সুপার এইটে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

গ্রুপ পর্বের ৪ ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে ৬ পয়েন্ট। তাতে 'ডি' গ্রুপ থেকে সুপার এইটের টিকিট পেয়েছে টাইগাররা। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে অর্থাৎ ডি-২ হিসেবে সুপার এইটে নাম লিখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 

এবারের আসরে মোট ২০টি দল অংশ গ্রহণ করেছে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট ৮টি দল জায়গা করে নিয়েছে সুপার এইটে। গ্রুপ পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলো পরের পর্ব নিশ্চিত করলেও আসর শুরুর আগেই আনুমানিক ভাবে প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল বাছাই করে নাম (যেমন এ-১, এ-২) দিয়ে রেখেছিল আইসিসি।

ডি গ্রুপ থেকে ডি-১ নামে ছিল দক্ষিণ আফ্রিকা, আর ডি-২ নামে ছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই সুপার এইটে কোয়ালিফাই করায় ডি-১ হিসেবে খেলবে তারা। অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আসর থেকে ছিটকে গেছে তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করেছে তাদের নাম হবে ডি-২। অর্থাৎ বাংলাদেশ তারা ডি-২ হিসেবেই সুপার এইটে খেলবে। সুপার এইটের ৮ দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হয়েছে। সেখানে প্রথম গ্রুপে আছে এ-১, বি-২, সি-১, ডি-২। অর্থ্যাৎ এখানে গ্রুপ-১ এ থাকবে বাংলাদেশ। যেখানে এ-১ হিসেবে আছে ভারত, বি-২ হিসেবে আছে অস্ট্রেলিয়া ও সি-১ হিসেবে খেলবে আফগানিস্তান। 

সুপার এইটে গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। সে হিসেবে আসরে আরও অন্তত তিনটি ম্যাচ পাবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে মোকাবেলা করতে হবে টাইগারদের। সেখানে এই তিন দলের মধ্যে অন্তত দুই দেশকে হারালেও সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে শান্তর দলের।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম