শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ


DhakaReport24.com || 2024-06-02 11:49:15
বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ শিবিরে বড় দুঃসংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বড় দুঃসংবাদ পেলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছেন শরিফুল ইসলাম। এতে বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। তবে পুরো বিশ্বকাপ থেকেই এই পেসার ছিটকে যাচ্ছেন কিনা, তা এখনও নিশ্চিত না।

নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল কাউন্টি স্টেডিয়ামে নিজের শেষ ওভারের শেষ বলটা করা হয়নি শরিফুলের। পঞ্চম বলে হার্দিক পান্ডিয়ার রিটার্ন শট ঠেকাতে গিয়ে হাতে চোট পান এই পেসার। এরপর আর বল করতে পারেননি তিনি। চোট পাওয়ার পরই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। জানা গেছে, শরিফুলের হাতে ছয়টি সেলাই লেগেছে। টাইগার এই পেসারের চোট নিয়ে এক ভিডিও বার্তায় টাইগারদের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ-হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে শরীফুলের। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।’ শরীফুলের মাঠে ফেরা বিসিবির এই চিকিৎসক বলেন, ‘ওর ক্ষতস্থানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ছয়টা সেলাই করা হয়েছে। দুই দিন পর আমরা আবারও হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’

এর আগে, জিম্বাবুয়ে সিরিজে চোট পাওয়ার পর পেসার তাসকিনকে বিশ্বকাপে পাওয়া যাবে কিনা, সেই শঙ্কা নিয়েই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিল টাইগাররা। তবে বিশ্বমঞ্চে প্রথম ম্যাচ থেকেই তাকে পেতে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম