শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

তৃতীয়বারের মতো আইপিএল এর শিরোপা জিতলো কলকাতা


DhakaReport24.com || 2024-05-27 07:55:30
তৃতীয়বারের মতো আইপিএল এর শিরোপা জিতলো কলকাতা

আইপিএলের ১৭তম আসরের ফাইনালে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা। হায়দরাবাদের দেয়া ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৭ বল হাতে রেখে জিতেছে শ্রেয়াস আইয়ারের দল। পুরো মৌসুম দুর্দান্ত ব্যাটিং করা সানরাইজার্স হায়দরাবাদ ফাইনাল ম্যাচে ব্যাট হাতে দাঁড়াতেই পারল না।

বোলিংয়েও সেই একই চিত্র প্যাট কামিন্সদের। ভেঙ্কটেশ আইয়ার এবং রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ের বিপরীতে দর্শক হয়ে থাকতে হয়েছে কামিন্স-ভুবনেশ্বর কুমারদের। আর তাতে হায়দরাবাদকে উড়িয়ে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। ২৬ মে, রবিবার চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে আইপিএলের ১৭তম আসরের ফাইনালে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা।

হায়দরাবাদের দেয়া ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৭ বল হাতে রেখে জিতেছে শ্রেয়াস আইয়ারের দল। আইপিএলে এটি কলকাতার তৃতীয় শিরোপা। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। ১০ বছর পর এবার শিরোপা জিতল কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম