শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির


DhakaReport24.com || 2024-04-29 10:55:30
সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির

বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যে স্কোয়াড নিয়ে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৮ এপ্রিল) শেষ হয়েছে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্প শেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

দলে একমাত্র নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম। এ ছাড়া পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিন দলে ফিরেছেন ১৮ মাস পর। এ ছাড়াও দলে ফিরেছেন তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন।

তবে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানকে। ২ মে দেশে ফিরলেও চট্টগ্রামে মাঠে নামা হবে না টাইগার এই পেসারের। পরের দুই ম্যাচে দেখা যেতে পারে এই দুই ক্রিকেটারকেই।

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ও সাইফ উদ্দিন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম