শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সাবেক পাকিস্তান অধিনায়ক


DhakaReport24.com || 2024-04-25 19:02:30
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সাবেক পাকিস্তান অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। এক বিবৃতিতে বিসমাহ মারুফের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন বিসমাহ। পাকিস্তানের হয়ে তিনি ২৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে টি-টোয়েন্টিতে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন তিনি। এর এক বছর পরই তাঁকে ওয়ানডে দলের নেতৃত্বের দায়িত্বও দেয়া হয়।

অবসর নিয়ে বিসমাহ বলেন, ‘যে খেলাটা আমি সবচেয়ে ভালোবাসি, সেখান থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চ্যালেঞ্জ, জয় ও ভুলে যাওয়ার মতো নয়—এমন সব স্মৃতি মিলিয়ে অসাধারণ এক অভিযাত্রা ছিল। আমার ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে পরিবারের সমর্থন ছিল, সে জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

জাতীয় দলকে ৩৪টি একদিনের ম্যাচ এবং ৬২টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন বিসমাহ। ৩২ বছর বয়সী সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ৬২৬ রান করার পাশাপাশি ৮০টি উইকেট নিয়েছেন। কোনো শতকের দেখা না পেলেও তাঁর নামের পাশে আছে ৩৩টি ফিফটি।

পাকিস্তানের হয়ে মেয়েদের চারটি বিশ্বকাপ এবং ৮টি টি-টোয়ূএন্টি বিশ্বকাপে খেলেছেন বিসমাহ। নিজের অবসরবার্তায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘ক্যারিয়ারজুড়ে যেকোনো জায়গায়, যেকোনোভাবে আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাওয়ার ভক্তদের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আর সবার শেষে আমি ধন্যবাদ জানাই সতীর্থদের। তারা আমার কাছে পরিবারের মতো। মাঠ ও মাঠের বাইরে যে সম্পর্ক আমরা তৈরি করেছি, সেটা সব সময়ই মনে থাকবে।’
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম