শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে আত্মবিশ্বাসী ইংল্যান্ড


DhakaReport24.com || 2024-04-24 18:54:45
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে আত্মবিশ্বাসী ইংল্যান্ড

বিশ্বজুড়ে পরিবর্তন হয়েছে জলবায়ুর, বাড়ছে তাপমাত্রা। আর এর প্রভাব পড়ছে বাংলাদেশে। প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। আসছে জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আর এই আসরে শিরোপা ধরে রাখতে চান বর্তামানচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইসিবির এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানান ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ।

আদিলের মতে, ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হলেও; টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো প্রভাব ফেলবে না। রশিদ বলেন, ‘ওয়ানডে একদমই ভিন্ন একটি ফরম্যাট ছিল। আমাদের যাত্রাটা ভালো ছিল না হয়ত। তবে যা হয়েছে তা হয়ে গেছে। আমরা সেরা টুর্নামেন্ট কাটাতে পারিনি। দল হিসেবে আমরা ভালো ব্যাটিং, বোলিং করতে পারিনি। তবে আমি মনে করি এটি (টি-টোয়েন্টি) একদমই ভিন্ন একটি ফরম্যাট যেখানে আমরা বিশ্বচ্যাম্পিয়ন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে আত্মবিশ্বাসী ইংল্যান্ড; এ নিয়ে রশিদে বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। আমাদের দল আছে, চিন্তাধারা আছে, আমাদের প্লেয়ার আছে, আমাদের আত্মবিশ্বাস আছে। যদি আমরা নিজেদের উপর বিশ্বাস রেখে মাঠে নামতে পারি, তাহলে আমি মনে করি আমরা শেষ পর্যন্ত যাব। আমরা আসলে এভাবে চিন্তা করছি না যে, 'আমাদের একটি খারাপ বিশ্বকাপ গিয়েছে।' কারণ তা একদমই ভিন্ন ফরম্যাট, ৫০ ওভারের খেলা ছিল, টি-টোয়েন্টি ছিল না। আমরা দুটিকে মেলাতে চাই না।’

রশিদের আরও যোগ করে বলেন, ‘আপনার চ্যাম্পিয়ন হওয়ার চিন্তাধারা রয়েছে, যার ফলে আমরা অতীতে কী ঘটেছে তা নিয়ে ভাবতে চাই না, আমরা বাজে বিশ্বকাপ নিয়ে চিন্তা করতে চাই না অথবা ক্রিকেটারদের ফর্মে না থাকার বিষয়েও না। কারণ আপনি যখন কোনো টুর্নামেন্টে খেলতে যাবেন তখন বিষয়গুলো খুব দ্রুত পরিবর্তন হতে থাকে। এর আগে হয়ত আমরা ভালো খেলতে পারি না কিন্তু টুর্নামেন্ট চলে আসলে প্লেয়াররা, দল জেগে উঠতে পারে এবং বিশ্বকাপ জিতে নিতে পারে।’

তিনি আরও জানিয়েছেন, ‘যদি আপনি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করেন তাহলে হয় আপনি ১৭০-১৮০ এর মধ্যে আটকে যাবেন। তবে যদি আপনি স্বাধীনভাবে খেলেন তাহলে আপনি ২৫০ অথবা ৩০০ পর্যন্ত চলে যেতে পারেন।’

ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে আগামী ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়া, নামিবিয়া, ওমান এবং স্কটল্যান্ড
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম