শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

এল ক্লাসিকো পুনরায় আয়োজনের দাবি বার্সা সভাপতির


DhakaReport24.com || 2024-04-23 20:30:30
এল ক্লাসিকো পুনরায় আয়োজনের দাবি বার্সা সভাপতির

চলতি মৌসুমের তৃতীয় এল ক্লাসিকোতে বার্নাব্যুতে রোমাঞ্চো ছড়ানো ম্যাচে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনা। আর এতে জাভি হার্নান্দের বার্সা কোচ হিসেবে শেষ ক্লাসিকোটা রাঙানো হয়নি তার। সমান তালে লড়েও শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে তাকে। তবে এদিন রাতে গোল না দেওয়া বিতর্কিত এক কাণ্ডে ক্ষেপেছেন কাতালানরা। 

ম্যাচ শেষে বার্সেলোনার কোচ থেকে ফুটবলার সবাই নিজেদের ক্ষোভটাই উগড়ে দিয়েছেন লা লিগার উপর। বলছেন এমন ধরনের ঘটনা বিব্রতকর। তাদের জবাব দিতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন লা লিগা সভাপতি হাভিয়ার তেবাস। সামাজিক যোগযোগ মাধ্যমে দুই পক্ষের চলছে বাক-বিতণ্ডা। 

ম্যাচ শেষে কথা বলতে গিয়ে স্টেগান গোললাইন প্রযুক্তি না থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘গোল লাইনে কি হয়েছে সেটা প্রকাশ করার মতো ভাষা জানা নেই আমার। এটা সত্যিই ফুটবলের জন্য বিব্রতকর। এতো এতো টাকা ফুটবলে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটার জন্য খরচ করা হচ্ছে না। আমি বুঝতে পারছি না, যে প্রযুক্তি অন্যান্য লিগে আছে, আমরা কেন সেটা নিতে পারছি না।’

স্টেগানের সাথে তাল মিলিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ, ‘আমি স্টেগেনের সাথে একমত। এটা সত্যি বিব্রতকর লা লিগায় এখনো গোল লাইন প্রযুক্তি নেই। লিগকে বিশ্ব সেরার দিকে নিতে হলে, এটা আমাদের লাগবেই।’

এদিকে এল ক্লাসিকো শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে গোললাইন প্রযুক্তির বিপক্ষেই নিজের অবস্থান দাঁড় করান তেবাস । যেখানে তিনি আগের বেশ কিছু সংবাদের শিরোনামের ছবি শেয়ার করেছেন। যেগুলো মূলত গোললাইন প্রযুক্তির ভুল নিয়ে করা নানা ধরনের সংবাদ। সেই সাথে ক্যাপশনে তিনি জুড়ে দেন ‘নো কমেন্টস’। 

এমন গোল বির্তক নিয়ে চোটেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। লামিন ইয়ামালের গোলটা যদি গোললাইন অতিক্রম করে থাকে তবে ম্যাচটা পুনরায় হওয়ার আবেদন করবেন বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষ হওয়ার একদিন হতে চললেও বিতর্ক যেন থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো ইয়ামালের সেই গোলের নানা ছবি ছড়িয়ে পড়ছে। চলছে পক্ষে-বিপক্ষে মত। সেই ধারাবাহিকতায় নিজের আভিমতটা দিয়েছেন বার্সা সভাপতি।

বার্সা সভাপতির গোল বির্তক নিয়ে বলেন, ‘আমরা ইয়ামালের গোলের সব ছবি ও অডিও চেয়েছি রেফারির কাছে। যদি বল লাইন অতিক্রম করে তাহলে যে কোনো কিছুই হতে পারে। এমনকি রিম্যাচের জন্য আবেদনের সম্ভাবনার কথাও উড়িয়ে দিতে পারছি না আমরা।’

লা লিগায় নেই গোললাইন প্রযুক্তি। তবে আছে ভিএআর, যে প্রযুক্তির সিদ্ধান্ত মাঝে মধ্যেই দেয় বিতর্কের জন্ম। এতে বেশ বিরক্ত লাপোর্তা, ‘গতকাল ভিএআরের ভুল নিয়ে আমি আমাদের দিক থেকে অসন্তোষের কথা বলবো না, তবে এটা বলবো দীর্ঘ দিন ধরে এই প্রযুক্তি চললেও সঠিক ব্যবহার হচ্ছে না। বরং বেশ কিছু সিদ্ধান্ত দ্বিধা তৈরি করছে।’ 

মৌসুমের শুরু থেকেই বার্সেলোনা নানা ধরনের অভিযোগ করে আসছে রেফারিদের পক্ষপাতিত্ব নিয়ে। এল ক্লাসিকোর পরে সেই অভিযোগকে আরো কঠিন হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম