শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে দলে ফিরেছেন আমির


DhakaReport24.com || 2024-04-21 17:35:45
পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে দলে ফিরেছেন আমির

সাড়ে ৪ বছর পর অবসর ভেঙে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ছিল তার ফেরার ম্যাচ। রাওয়ালপিন্ডিতে সেই ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানের জার্সিতে আবারও বোলিং করলেন আমির।

বিজ্ঞাপন

কিউইদের বিপক্ষে এই ম্যাচে তিন ওভারে মাত্র ১৩ রান দেন আমির। উইকেট নেন দুটি। তার এমন পারফরম্যান্সে ৭ উইকেটে জিতেছে দল। আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারায় কৃতিত্ব দিলেন শাহীন আফ্রিদিকে।

আমির বলেন, ‘(আমাকে ফেরানোর) কৃতিত্ব পাকিস্তান ক্রিকেট বোর্ড ও শাহীনের। তারা আমার ওপর আস্থা রেখে ফিরিয়েছে। তাদের আস্থা পূরণের একটা চাপ আমি অনুভব করছি। আমি প্রায় চার বছর পর ফিরছি। আপনি যখন নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন, মুহূর্তটা অন্য রকম। সত্যি বলতে কি, এটা আমার কাছে অভিষেক সিরিজের মতো লাগছে।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করতে চায় পাকিস্তান। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমিরকে ফেরানো হয়েছে। আর তা করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন আমির।

তিনি বলেন, ‘আমি প্রথম আসি ২০০৯ সালে এবং পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এরপর আমি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলি, আমরা চ্যাম্পিয়ন হই। পিসিবি ম্যানেজমেন্ট আমাকে অল্প সময়ের জন্য, মানে বিশ্বকাপের জন্য ফিরিয়েছে।’

‘সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় পাকিস্তান দল সেমিফাইনাল ও ফাইনালে খেলেছে। একটা লাইন আছে (টুর্নামেন্ট জেতা), এটা আমাদের অতিক্রম করতে হবে। এই অর্জন যদি হয়েই যায়, তাহলে সেই দলে থাকার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করব।’-আরো যোগ করেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম