শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

শেখ জামালকে গুঁড়িয়ে আবাহনীর বিশাল জয়


DhakaReport24.com || 2024-04-18 14:57:45
শেখ জামালকে গুঁড়িয়ে আবাহনীর বিশাল জয়

চলমান ডিপিএলের দশম রাউন্ডের হাইভোল্টেজ ম্যাচে আবাহনীর মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে সোহানের শেখ জামালকে ১০ উইকেটে হারিয়েছে তাসকিন-শরিফুলরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৮ রানে অলআউট হয় শেখ জামাল। জবাব দিতে নেমে মাত্র ১০ ওভার ২ বলেই জয় তুলে নেয় আবাহনী। এতে ১১ ম্যাচের সবগুলোতে জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে তারা। ৮ জয় নিয়ে তাদের পরের অবস্থানে শেখ জামাল।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা কোনো মোটামুটি ভালোই হয়েছিল শেখ জামালের। ৫০ রান তুলতে তারা হারিয়েছিল তিন উইকেট। পরের ৩৮ রানে হারায় সাত উইকেট। আবাহনীর তিন পেসার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব মিলে নেন সাত উইকেট।

সাইফ হাসান (১৬), সৈকত আলী (২৩), তাইবুর রহমান (১৪) এবং ইয়াসির আলী করেন ২৭ বলে ১৭ রান। আবাহনীর হয়ে ৭ ওভার বল করে ১ মেডেনসহ ৩৫ রান দিয়ে চার উইকেট নেন শরিফুল ইসলাম। ৫ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট পান তাসকিন আহমেদ। ৪ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট নেন তানজিম। এছাড়া স্পিনার তানভীর ইসলাম দুটি ও মোসাদ্দেক হোসেন পান এক উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আবাহনীর জন্য জয় ছিল কেবল সময়ের ব্যাপার। কত দ্রুত তারা কাজটি সারতে পারেন সেটিরই ছিল অপেক্ষা। ১০ ওভার ২ বলেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ৩ চার ও সমান ছক্কায় ২২ বলে ৩৭ রান করে এনামুল হক বিজয় ও ৪০ বলে ৫৩ রান করে নাঈম শেখ অপরাজিত থাকেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম