শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ


DhakaReport24.com || 2024-04-15 15:38:00
ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

গত ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ খালি হয়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সেসব পদে কোচ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেই ধারাবাহিকতায় গত মাসে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছিল বিসিবি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হবে কিয়েলি অধ্যায়।

রোববার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় এসে পৌঁছেছেন কিয়েলি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস। দ্রুতই কাজ শুরু করবেন ক্রিকেটারদের সঙ্গে। কাজ শুরু আগে আজ (সোমবার) কেইলি এসেছিলেন মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

দুই বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন নতুন এই কোচ। কিয়েলি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। এছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এ ছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম