শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

তানভীরের স্পিন তোপে আবাহনীর দুর্দান্ত জয়


DhakaReport24.com || 2024-03-20 14:36:30
তানভীরের স্পিন তোপে আবাহনীর দুর্দান্ত জয়

তানভীর ইসলামের ভয়ঙ্কর স্পিন তোপে খেই হারাল ব্রাদার্স ইউনিয়ন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এই বাঁহাতির ৫ উইকেট শিকারের দিনে ৮ উইকেটের দুর্দান্ত জয় নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। চলমান লিগে এ নিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আজ ফতুল্লায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেনের । তবে ব্যাটিংয়ে নেমে ৭১ রানে গুটিয়ে যায় ব্রাদার্স। সহজ লক্ষ্য তাড়ায় মাত্র ১২ দশমিক ৩ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।

শুরুতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ৬.৪ ওভারে ৩৪ রান তুলে ফেলেছিল ব্রাদার্স। আব্বাস মুসা আলভিকে প্রথম শিকার বানিয়ে শুরু হয় তানভীর শো। অন্যপ্রান্তে দারুণ ব্যাটিং করা রহমতউল্লাহ আলিকে ফিরিয়ে বড় ধাক্কা দেন আলি ফাহাদ। ২৯ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৫ রান করেন রহমতউল্লাহ।

এরপরই ব্রাদার্সের ব্যাটিংয়ে ধস শুরু। পরের ব্যাটাররা কেউই নূন্যতম প্রতিরোধ গড়তে পারেননি। তানভীর একাই তুলে নেন পাঁচ উইকেট। ৬ ওভার হাত ঘুরিয়ে ৩ মেইডেনে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই স্পিনার। তাতে মাত্র ২১.৩ ওভারে অলআউট হয়ে যায় ব্রাদার্স। রহমতউল্লাহ বাদে ব্রাদার্সের কোনো ব্যাটারই দুই ডিজিটে যেতে পারেননি।

৭২ রানের সহজ টার্গেট তাড়ায় দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় আবাহনী। ৮ বলে ২ রান করে বিদায় নেন সাব্বির হোসেন।আগ্রাসী ব্যাটিং করেন আরেক ওপেনার নাঈম শেখ। তবে তিনি ম্যাচ শেষ করতে পারেননি। নূরের দ্বিতীয় শিকার হওয়ার আগে ৩২ বলে নাইমের ব্যাট থেকে আসে ৩০ রান। ইনিংস সাজান ৩টি বাউন্ডারি ও ২ ছক্কায়।

বাকি আনুষ্ঠানিকতা সারেন আফিফ হোসেন ও এনামুল হক বিজয়। ২৩ রানে অপরাজিত থাকেন আফিফ, আর বিজয় করেন ৭। মাত্র ১২.৩ ওভারেই ম্যাচ শেষ করে ফেলে আবাহনী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম