শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

কোপা আমেরিকার সূচি প্রকাশ


DhakaReport24.com || 2024-03-15 10:50:15
কোপা আমেরিকার সূচি প্রকাশ

কোপা আমেরিকার ৪৮তম আসরের সূচি প্রকাশিত হয়েছে। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়েরপর্দা উঠবে আগামী ২০ জুন। ২১ জুন থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা। এবারের আসরে প্রথম ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এবারের প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। অর্থাৎ, মোট ১৬টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। এখন পর্যন্ত ১৪টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি দু’টি দল এখনও ঠিক হওয়া হয়নি।

গ্রুপ এ— আর্জেন্টিনা, পেরু, চিলি, যোগ্যতা অর্জনকারী দল।

গ্রুপ বি— মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা।

গ্রুপ সি— যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানাম, বলিভিয়া।

গ্রুপ ডি— ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, যোগ্যতা অর্জনকারী দল।

২১ জুন প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে যোগ্যতা অর্জনকারী দল। তাদের পরের খেলা হবে ২৬ জুন। প্রতিপক্ষ চিলি। ৩০ জুন গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়নেরা।

ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন। প্রতিপক্ষ যোগ্যতা অর্জনকারী দল। ২৯ জুন প্যারাগুয়ে ও ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের বাকি দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল।

প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে দিয়ে পাওয়া যাবে এবারের কোপার চ্যাম্পিয়ন দলকে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম