শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

বরিশালকে ১৫৫ রানে লক্ষ্য দিল কুমিল্লা।


DhakaReport24.com || 2024-03-01 20:39:15
বরিশালকে ১৫৫ রানে লক্ষ্য দিল কুমিল্লা।

বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচে বরিশালের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। পঞ্চম শিরোপা ঘরে তোলার লড়াইয়ে তামিমের বরিশালকে ১৫৫ রানে লক্ষ্য দিয়েছে লিটনের কুমিল্লা।

শুক্রবার (১ মার্চ) ফাইনালে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কুমিল্লা। ইনিংসের প্রথম ওভারেই সুনিল নারিনকে হারায় কুমিল্লা। ৪ বলে ৫ রান করে ক্যাচ আউট হন এই ক্যারিবিয়ান ব্যাটার। তিনে ব্যাট করতে এসেই দ্রুত রান তুলতে থাকেন তাওহীদ হৃদয়।

তবে ইনিংস বড় করতে পারেনি এই টাইগার ব্যাটার। ১০ বলে ১৫ রান করে জেমস ফুলারকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি। পিচের এক প্রান্ত আগলে রেখার কুমিল্লার অধিনায়ক লিটন দাস। তবে নিজেকে ধরে রাখতে পারেনি লিটন। ১২ বলে ১৬ রান করে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন গত আসরে কুমিল্লাকে শিরোপা এনে দেওয়ার নায়ক জনসন চার্লস। তবে ইনিংস বড় করতে পারেনি এই ডান হাতি ব্যাটার। ১৫ বলে ১৭ রান করে ক্যাচ আউট হন তিনি। ৪ বলে ৩ রান করে জনসনের দেখানো পথে হাঁটেন মঈন আলীও।

কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে আউট হন এই ডান হাতি ব্যাটার। শেষ দিকে জাকের আলীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রাসেল। ১৯তম ওভারে তিন ছক্কা হাঁকিয়ে মোট ২১ রান তোলেন এই ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার।

শেষ ওভারে প্রথম বলে ইয়োরকার দিয়ে রাসেলকে পরাস্থ করে সাইফউদ্দিন। কিন্তু নো বল ঘোষণা করে আম্পায়ার। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রাসেল। পরের টানা দুই বল ওয়াইট দেন এই টাইগার পেসার।

পরের দুই বলেও রাসেলকে দুর্দান্ত ভাবে পরাস্থ করেন তিনি। চতুর্থ বলে স্ট্রাইক পান জাকের। সিঙ্গেল নিয়ে রাসেলকে স্ট্রাইক দেন তিনি। শেষ বলে এক রান নিয়ে সাত রান নিয়ে ওভার শেষ করেছে সাইফউদ্দিন। শেষ পর্যন্ত জাকের আলীর ২৩ বলে ২০ রান এবং রাসেলের ১৪ বলে ২৭ রানে ভর করে ১৫৪ রানের লড়াকু পুঁজি পায় বরিশাল।

ফরচুন বরিশালের হয়ে দুই উইকেট শিকার করেন জেমস ফুলার। এ ছাড়াও কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন এবং ওবেদ ম্যাকয় একটি করে উইকেট শিকার করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম