শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপনি পড়ছেন : ক্রীড়া

ফাইনালের ফটোসেশনে নেই তামিম-লিটন


DhakaReport24.com || 2024-02-29 13:32:30
ফাইনালের ফটোসেশনে নেই তামিম-লিটন

গতকাল রাতেই নির্ধারিত হয়ে গিয়েছে বিপিএলের ফাইনালের টিকিট। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। আর আজ বৃৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ট্রফি নিয়ে দুই ফাইনালিস্টের ফটোসেশন।

ঢাকার পাশে আহসান মঞ্জিলে হয় এই ফটোসেশন। তবে সেখানে দুই দলের কোনো অধিনায়কই উপস্থিত হননি। কথা ছিল লিটন দাস বা তামিম ইকবাল আসবেন ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নিতে। কিন্তু তাদের কাউকেই দেখা যায়নি ট্রফির সঙ্গে। তাদের বদলে দল থেকে এসেছেন দুই প্রতিনিধি।

বরিশালের হয়ে এসেছে মেহেদী হাসান মিরাজ এবং কুমিল্লার হয়ে এসেছেন জাকের আলি অনিক।

বিপিএলে দুই দলের ফাইনালে দেখা হওয়ার ঘটনা এবারই প্রথম না, এর আগে ২০২২ ফাইনালেও দেখা হয়েছিল তাদের। যেখানে শেষ হাসি হেসেছিল গোমতী পাড়ের অঞ্চলটি। বরিশালের জন্য এবারের লড়াইটা তাই কিছুটা প্রতিশোধের। যদিও সেবারের ফাইনালের দুই দলের যারা অধিনায়ক তারা কেউই এবার নেই। তবে যারা আছেন, তারাও পরীক্ষিত অধিনায়ক। কুমিল্লার নেতৃত্বের ভার এবার লিটনের কাঁধে। আর বরিশালের অধিনায়কত্বের আসণে তামিম ইকবাল। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম