শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আল নাসের


DhakaReport24.com || 2024-02-22 10:49:45
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে আল নাসের

প্রথম লেগে জয়সূচক গোলটি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয় লেগেও জালের দেখা পেলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। আল ফায়হাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল তার দল আল নাসের। 

শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে নিজেদের মাঠে আল নাসেরের জয় ২-০ গোলে। প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের অগ্রগামিতায় সেরা আটে উঠল দলটি।

ম্যাচের সপ্তদশ মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাসের। ওই ব্যবধান ধরে রেখে জয়ের পথেই ছিল তারা। যা একটু অনিশ্চয়তা ছিল, তার ইতি রোনালদো টেনে দেন ৮৬তম মিনিটে লক্ষ্যভেদ করে। 

সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিতে এগিয়ে যান রোনালদো, গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে এসে ক্লিয়ার করার সুযোগ পেলেও পারেননি। কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় বক্সে নিয়ন্ত্রণ পেয়ে ফাঁকা পোস্টে অনায়াসে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ মহাতারকা।  সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আল নাসেরের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন। দুই দল প্রথম লেগে মুখোমুখি হবে আগামী মার্চের প্রথম সপ্তাহে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম