শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

১০০০তম ম্যাচ গোলে রাঙালেন রোনালদো


DhakaReport24.com || 2024-02-15 12:47:15
১০০০তম ম্যাচ গোলে রাঙালেন রোনালদো

সৌদি প্রো লিগে দুটো দলের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো গোল করতে পারেননি। তার একটি আল ফাইহা। বুধবার রাতে ফাইহার বিপক্ষেই এএফসি চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নেমেছিল আল নাসর। তবে এবার আর সিআরসেভেনকে রুখতে পারেনি ফাইহা।

রোনালদো ৮১ মিনিটে গোল করেছেন, ১-০ গোলে জিতিয়েছেন আল নাসরকে। চলতি বছরে এটি রোনালদোর প্রথম গোল। রোনালদোর ক্লাব ক্যারিয়ারে এটি ছিল ১০০০তম ম্যাচ।

২০০০ থেকে ২০২৪ প্রতিবছরেই গোল করেছেন সিআরসেভেন। ক্যারিয়ারে এটি রোনালদোর ৮৭৪তম গোল। ২০২৪ এ নিজের প্রথম গোলের পর 'সিউ' উদযাপন আগের মতো করে করেননি। লাফ দিয়ে দুদিকে পা না ছড়িয়ে নিজের বুকে হাতের উপর হাত রেখেছেন। যেটা দেখে মনে হবে শান্তি পেয়েছেন। আগামী বুধবার রিয়াদে টুর্নামেন্টের ফিরতি লেগে মাঠে নামবে দুই দল।

গোল করে দলকে জিতিয়ে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘শেষ ষোলো শুরু হলো জয় দিয়ে। দারুণ কাজ, দল।’
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম