শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

বড় দুঃসংবাদ পেলেন সাকিব


DhakaReport24.com || 2024-02-14 15:24:45
বড় দুঃসংবাদ পেলেন সাকিব

দীর্ঘ ৫ বছর পর ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের রাজত্ব হারিয়েছেন সাকিব আল হাসান। সাবেক টাইগার দলপতিকে টপকে ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার বনে গেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।

এতদিন আফগান অলরাউন্ডারের সঙ্গে বেশ বড় ব্যবধান রেখেই শীর্ষে ছিলেন সাকিব। তবে ইনজুরি, চোখের সমস্যাসহ বেশ কিছু কারণে সময়টা মোটেই ভালো যাচ্ছে না সাকিবের। এবার এর আঁচ পড়লো র‍্যাঙ্কিংয়েও।

অন্যদিকে বিপিএল থেকে ছুটি নিয়ে আফগানিস্তানের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন নবি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ১৩৬ রানের পাশাপাশি বল হাতে এক উইকেটও নেন নবি। এরপর সাকিবকে টপকে এক নম্বর অলরাউন্ডার বনে গেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। এ ছাড়া বোলারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি।

আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। অন্যদিকে ২৮৮ রেটিং পয়েন্টে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ওয়ানডেতে রাজত্ব খোয়ালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন টাইগার পোস্টারবয়। ২৫৬ রেটিং পয়েন্টে শীর্ষে তিনি। আর ২১৭ রেটিং পয়েন্টে দুইয়ে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। অন্যদিকে টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। দুইয়ে আছেন একই দলের রবিচন্দ্রন অশ্বিন। তিনে আছেন সাকিব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম