শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

শ্রীলংকা সিরিজে নেই সাকিব


DhakaReport24.com || 2024-02-14 09:50:45
শ্রীলংকা সিরিজে নেই সাকিব

গুঞ্জনটাই সত্যি হয়েছে। আসন্ন শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজের বেশির ভাগটাই নেই সাকিব আল হাসান। আগামী ১ মার্চ ঢাকায় পা রাখবেন লংকানরা। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, সমানসংখ্যক ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। গতকাল শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। তবে ঘোষিত দলে রাখা হয়নি সাকিবকে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই সংস্করণের দলেই ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি সংস্করণে ২০২২ সালের এশিয়া কাপে সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। ওয়ানডেতে সর্বশেষ বিশ্বকাপে খেলা মাহমুদউল্লাহ চোটের কারণে ছিলেন না নিউজিল্যান্ড সফরে। টি-টোয়েন্টি সিরিজের দলে বড় চমক অভিষেকের অপেক্ষায় থাকা আলিস আল ইসলাম। সিলেটে আগামী ৪, ৬ ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচ মাঠে গড়াবে ১৩, ১৫ ও ১৮ মার্চ।

এরপর সিলেটে ২২ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামে ৩০ মার্চ। চোখের সমস্যার কারণে জাতীয় দলের তিন সংস্করণেই অধিনায়কত্ব ছেড়েছেন সাকিব। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে শান্ত ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক।

টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।

ওয়ানডে দল (প্রথম দুই ম্যাচ) : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম