শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

যে কারণে নেতৃত্বে নেই সাকিব


DhakaReport24.com || 2024-02-13 10:35:45
যে কারণে নেতৃত্বে নেই সাকিব

গেল বছর এশিয়া কাপ ও বিশ্বকাপের আগ মুহূর্তে সাকিব আল হাসানকে নতুন নেতা ঘোষণা করা হয়। আগে থেকে দুই ফরম্যাটে অধিনায়ক থাকা সাকিবের ওয়ানডে নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ফের এক অধিনায়কের যুগে ফেরে বাংলাদেশ। 

যদিও বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়ক থাকবেন না এমন কথা আগেই জানিয়েছিলেন সাকিব। তবে ধারণা ছিল সেটি শুধু ওয়ানডেতে। এবার তিন ফরম্যাটেরই নেতৃতৃ ছাড়লেন টাইগার অলরাউন্ডার। তার স্থলাভিষিক্ত হলেন নাজমুল হোসেন শান্ত।

সোমবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন গণমাধ্যমকে বলেন, ‘ওর সঙ্গে এখন অবধি কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে; ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। আসলে ওর এভেইলেবেলেটিটা আমরা নিশ্চিত না।’ 

পাপন আরও যোগ করেন, ‘অবশ্যই ও আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চিত রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন স্মুথলি দলটা চলতে পারে; সেজন্য এই নামটা আমরা ঘোষণা করে দিয়েছি।’ সাকিবকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটেই আছেন সাকিব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম