শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

যুব বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জয়ে ভারতের লক্ষ্য ২৫৪ রান


DhakaReport24.com || 2024-02-11 18:46:00
যুব বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জয়ে ভারতের লক্ষ্য ২৫৪ রান

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে সফল দল ভারত। এবারও অপরাজিত থেকে ফাইনালে খেলছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ষষ্ঠ শিরোপা জয়ে ভারতের প্রয়োজন ৩০০ বলে ২৫৪ রান। যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 

রোববার টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৩ রান করে তিনবারের শিরোপাজয়ী দল অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন হারজাস সিং। এছাড়া ৪৮, ৪৬* ও ৪২ রান করে করেন হিউ উইবজেন, ওলিভার পিক ও হ্যারি ডিক্সন। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মাত্র ১৬ রানেই ভেঙে যায় অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি। 

দ্বিতীয় উইকেটে অধিনায়ক হিউ উইবজেনকে সঙ্গে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন ওপেনার হ্যারি ডিক্সন। তাদের জুটির কল্যাণে এক উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৯৪ রান। এরপর মাত্র ৫ রানের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যানের বিদায়। ৬৬ বলে ৪৮ রান করে ফেরেন উইবজেন। আর ৬৬ বলে ৪২ রান করে ফেরেন হ্যারি ডিক্সন।

চতুর্থ উইকেটে রায়হান হিক্সকে সঙ্গে নিয়ে ৬৬ রান যোগ করেন হারজাস সিং। দলীয় ১৬৫ ও ১৮১ রানে চতুর্থ ও পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন রায়হান হিক্স। ও হারজাস সিং। ২৫ বলে ২০ রান করেন হিক্স আর ৬৪ বলে তিন চার আর তিন ছক্কায় ৫৫ রানে ফেরেন হারজাস সিং। 

এরপর ওলিভার পিকের ৪৩ বলের অপরাজিত ৪৬ রানে ভর করে ২৫৩ রান তুলতে সমর্থ হয় অস্ট্রেলিয়া। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম