শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

নিশামের ঝড়ে রেকর্ড সংগ্রহ রংপুরের


DhakaReport24.com || 2024-02-10 15:26:30
নিশামের ঝড়ে রেকর্ড সংগ্রহ রংপুরের

উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়ে দিয়েছিলেন রনি তালুকদার-রেজা হেনড্রিকস। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন জিমি নিশাম। তার ঝোড়ো ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। আসরের ২৭তম ম্যাচে এসে দুইশ ছাড়ানো সংগ্রহ দেখলো বিপিএল।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করেছে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন রেজা হেনড্রিকস।

মিরপুরে দিনের ম্যাচে সাধারণত খুব বেশি রান হয় না। ব্যাটারদের রান পেতে বেশ বেগ পেতে হয়। তবে আজ শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন রংপুরের দুই ওপেনার রনি ও হেনড্রিকস। ২৪ রান করে রনি ফিরলে ভাঙ্গে ৬১ রানের উসোধনী জুটি।

তিনে নেমে রানের চাকা সচল রাখেন সাকিব। আসরের শুরুর দিকে ভুগতে থাকা সাকিব আবারও রানে ফিরেছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ২৭ রান। 

টপ অর্ডার ব্যাটারদের এমন শুরুর পর শেষটা রাঙিয়েছেন নুরুল হাসান সোহান ও জিমি নিশাম। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে বড় সংগ্রহ পায় দল। সোহান অপরাজিত ছিলেন ২১ বলে ৩১ রান করে। আর নিশামের ব্যাট থেকে এসেছে ২৬ বলে অপরাজিত ৫১ রান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম