শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

নেইমারের দলবদলে অনিয়ম, তল্লাশি ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে


DhakaReport24.com || 2024-01-18 21:51:15
নেইমারের দলবদলে অনিয়ম, তল্লাশি ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে

কাতার বিশ্বকাপে ইনজুরিতে পড়েছিলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের পরে পুনরায় ইনজুরিতে ছয় মাস মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর নতুন মৌসুমে আল হিলালে যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। সৌদি ক্লাবে ছন্দ ফিরে পাওয়ার আগেই ইনজুরিতে পড়েছেন সাবেক বার্সা ও পিএসজি ফরোয়ার্ড। সেই চোটে কারণে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন এই তারকা ফুটবলার। এই চোটের কারণেই ক্যারিয়ারের অধিকাংশ সময় মাঠের বাইরে কাটিয়েছেন তিনি।

এজন্য অবশ্য নিজের ভাগ্যকে দোষারোপ করতে পারেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার। তা না হলে যে প্রতিভার ছটা দেখিয়ে আবির্ভাব ঘটেছিল নেইমারের, কিন্তু পুরোপুরি ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ইনজুরির সঙ্গে যুদ্ধ করে। কেউ কেউ অবশ্য নেইমারের বার্সেলোনায় কাটানো সময়ের কথা বলতে পারেন। মেসি-সুয়ারেজের সঙ্গে নেইমার গড়েছিলেন সময়ের অন্যতম সেরা আক্রমণভাগ।

কিন্তু বার্সায় নিজের সেরা ফর্মে থাকা নেইমার দলবদলের বিশ্বরেকর্ড গড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যান ২০১৭ সালে। সে দলবদল নিয়ে এখন জালিয়াতির অভিযোগ উঠেছে কিছুদিন আগে। সেই দলবদলে অনিয়ম নিয়ে তদন্তের অংশ হিসেবে এ সপ্তাহের শুরুতে ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে তল্লাশি চালানো হয়। সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, নেইমারের দলবদলে কর দেওয়ার ক্ষেত্রে পিএসজির সুবিধাভোগের অভিযোগ এসেছে। আর এই অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয়ে তল্লাশি চালানো হয়েছে।  দুর্নীতি দমন ইউনিটকে সঙ্গে নিয়ে গত সোমবার এ তল্লাশি চালিয়েছে ফ্রান্সের পুলিশ। রয়টার্সের দেয়া তথ্যমতে, ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ের কর প্রশাসন বিভাগে এ তল্লাশি করা হয়। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, এ তল্লাশি অনেক বড় একটি তদন্তের অংশ।

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ২২ কোটি ২০ লাখ ইউরোর দিয়ে বার্সা ছেড়ে পিএসজিতে আসেন নেইমার। ফরাসি ক্লাবটিতে ছয় মৌসুম কাটানোর পর গত বছর আগস্টে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সেখানে মৌসুমে ১০ কোটি ইউরো আয় করবেন এই ফরোয়ার্ড আর পিএসজি তাঁকে বিক্রি করে পিএসজির আয় ১০ কোটি ইউরো। তথ্যটি এএফপিকে জানিয়েছে এই চুক্তিসংশ্লিষ্ট এক সূত্র।

এর আগে ইউরোপের বিভিন্ন প্রতিবেদনে জানিয়েছিল, ২০১৭ সালে নেইমারের দলবদল নিয়ে পিএসজিকে করের ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়। রয়টার্স এ বিষয়ে ফ্রান্সের অর্থ মন্ত্রণালয় ও পিএসজিতে যোগাযোগ করে কোনো মন্তব্য পায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম