শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

>> যশোরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

>> মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত

>> ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

আপনি পড়ছেন : ক্রীড়া

বিপিএলে মাঠে নামার সময় জানালেন সাকিব


DhakaReport24.com || 2024-01-18 09:43:00
বিপিএলে মাঠে নামার সময় জানালেন সাকিব

বিশ্বকাপের মাঝপথেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর প্রায় দুই মাস তিনি মাঠের বাইরে ছিলেন। নতুন করে আবার খেলায় ফিরতে তিনি কতটা ব্যাকুল, সেটি তার সাম্প্রতিক অনুশীলনেই টের পাওয়া গেছে। তবুও বিপিএল শুরুর আগমুহূর্তে চোখের রেটিনার সমস্যা তার সেই আগ্রহে ব্যাঘাত ঘটিয়েছে। শঙ্কা ছিল বিপিএলের শুরু থেকেই তাকে পাওয়া নিয়ে। তবে প্রথম ম্যাচ থেকেই রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা জানিয়েছেন সাকিব।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে রংপুর রাইডার্স বিশ্বসেরা অলরাউন্ডারের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে সাকিবকে বলতে শোনা যায়, ‘সব ঠিক, ডাক্তারের চেক-আপ ডান (সম্পন্ন)। এখন ফ্লাইট ব্যাক করব। আশা করি কোনো সমস্যা হবে না, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। মূলত রেটিনার সমস্যা টাইগার অধিনায়কের। কখনও বাড়ে, আবার কখনও কমে। বিপিএল শুরুর আগে আবারও সেই সমস্যায় বাড়ায় গত রোববার রংপুর রাইডার্সের অনুশীলনে চশমা পরে নেমেছিলেন সাকিব। চোখের জন্য প্রাথমিকভাবে দেশে চিকিৎসা নেন। পরে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনের উড়াল দেন সাকিব।

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মার্চ। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন রংপুর রাইডার্সে। আসর শুরুর দ্বিতীয় দিনেই (২০ জানুয়ারি) সাকিবের রংপুর নিজেদের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল বরিশালের মুখোমুখি হবে।

এবারের আসরেও সাকিবকে নেতৃত্বে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু শেষদিকে তিনি অনিচ্ছা প্রকাশ করায় রংপুর নেতৃত্বের জন্য নুরুল হাসান সোহানকে বেছে নেয়। কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হন সাকিব। একইসঙ্গে তার কাঁধে এখন পর্যন্ত জাতীয় দলের অধিনায়কত্বও আছে। তবে বিপিএলে সেই দায়িত্ব নিয়ে নিজের ওপর চাপ বাড়াতে চান না সাকিব। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম