শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : ক্রীড়া

ওয়ার্নারের ক্যাপ খুঁজতে গোয়েন্দা চান মাসুদ


DhakaReport24.com || 2024-01-02 16:44:30
ওয়ার্নারের ক্যাপ খুঁজতে গোয়েন্দা চান মাসুদ

টেস্ট ক্রিকেটে অনেকে অভিষেক ক্যাপটাই পুরো ক্যারিয়ারজুড়ে ব্যবহার করেন। ডেভিড ওয়ার্নারও তাদেরই একজন। পুরো ক্যারিয়ারে জুড়েই সেই ক্যাপটা নিজের সঙ্গে রেখেছিলেন। তবে তার জন্য কষ্টের ব্যাপার হলো নিজের শেষ টেস্ট খেলতে নামার আগের দিন তার ব্যাগ থেকে ক্যাপটা চুরি হয়ে গেছে।

নিজের প্রিয় ব্যাগি গ্রিন হারিয়ে হতাশ ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই ওপেনারের সঙ্গে ঘটে যাওয়া এমন কাণ্ডে তদন্তের আহ্বান করেছেন প্রতিপক্ষ অধিনায়ক শান মাসুদও। এমনকি দেশের সেরা গোয়েন্দা দিয়ে ক্যাপ খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি।

মাসুদ বলেছেন, ‘অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে সারা দেশে খোঁজা উচিত। এটা খুঁজে পেতে সেরা গোয়েন্দার প্রয়োজন হতে পারে। তিনি (ওয়ার্নার) খেলাটার বড় এক দূত। অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য সব সম্মান ও উদ্‌যাপন তার প্রাপ্য। আশা করছি, তারা এটা খুঁজে পাবে। যেকোনো ক্রিকেটারের জন্য এটা মূল্যবান এবং আশা করছি ডেভিড ওয়ার্নার ব্যাগি গ্রিন ফিরে পাবেন।’

এর আগে ইনস্টাগ্রামে ক্যাপ ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে ওয়ার্নার বলেছেন, ‘এটা আমার শেষ অবলম্বন। কিন্তু আমার যে ব্যাগপ্যাকে ব্যাগি গ্রিন ছিল, লাগেজ থেকে সেটা নিয়ে নেওয়া হয়েছে। কয়েক দিন আগে ওটা মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যায়। এটার সঙ্গে আমার আবেগ জড়িত। এটা এমন একটি কিছু যা আমি ফিরে পেতে চাই।’

‘যদি এই ব্যাগপ্যাকটিই আপনি চেয়ে থাকেন, আমার কাছে অতিরিক্ত একটা আছে। আপনি কোনো সমস্যায় পড়বেন না, শুধু আমার কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করুন। আপনি যদি ব্যাগি গ্রিন ফেরত দেন, আমি আপনাকে আমার এই ব্যাগপ্যাক খুশিমনে দিয়ে দেব।’-আরো যোগ করেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম