শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

আশরাফুলের নির্বাচক হওয়া প্রসঙ্গে যা বললেন পাপন


DhakaReport24.com || 2023-12-16 17:03:00
আশরাফুলের নির্বাচক হওয়া প্রসঙ্গে যা বললেন পাপন

চলতি মাসেই শেষ হচ্ছে নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশারের চুক্তি। ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ দলের নির্বাচক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন মোহাম্মদ আশরাফুল। আর তাই ঘুরেফিরে আসছে আশরাফুলের নাম। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমকে পাপন বলেন, 'দেখেন আপনাকে একটা কথা বলি, আমাদের একটা কমিটি আছে ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। ওনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপারড। ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে। আসলে কে হবে বা হবে না এই মুহূর্তে বলা কঠিন। তবে কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই।'

নতুন নির্বাচকের নাম প্রকাশিত হবে কবে এমন প্রশ্নে বিসিবি প্রধান আরও বলেন, 'আমাদের চিন্তা ভাবনা ৭ তারিখ, আমি ৮ তারিখের আগে যেহেতু ঢাকায় ফেরত আসতে পারব না। কারণ আমি চলে যাচ্ছি একেবারেই ইলেকশন শেষ করে রেজাল্টের পরই আসতে হবে। তার পরপরই আমরা বোর্ড মিটিং দিয়ে সিদ্ধান্ত নিয়ে নিব। যত দ্রুত নেওয়া যায়। পারলে দুই তিন দিনের মধ্যেই। বিপিএলের মধ্যেই হয়তো।' 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম