শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : ক্রীড়া

জাতীয় দলের চুক্তিতে সই করেননি তিন ক্যারিবীয় ক্রিকেটার


DhakaReport24.com || 2023-12-11 12:32:00
জাতীয় দলের চুক্তিতে সই করেননি তিন ক্যারিবীয় ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আগে থেকেই এমন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে জাতীয় দলের চুক্তিতে থাকতে চান না অনেকেই। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বার্ষিক চুক্তিতে সই করতে নারাজ ডাক পাওয়া তিন ক্রিকেটার।

রোববার এমনটাই জানায় ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। ২০২৩-২৪ মৌসুমের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার ও নিকোলাস পুরান এবং অলরাউন্ডার কাইল মেয়ার্স।

২০১০ সালেও একই কাজ করেছিলেন কাইরন পোলার্ড, ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভো। ঠিক একই কারণে দলের অন্যতম স্পিনার সুনিল নারাইনও বছরের পর বছর ছিলেন না চুক্তিতে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর ছ’মাস। তার আগে এই তিন ক্রিকেটার বার্ষিক চুক্তিতে সই না করায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বোর্ড।

তবে শেষ পর্যন্ত চিন্তামুক্ত করেছেন এই তিন ক্রিকেটার। তারা দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন বলে নিশ্চিত করেছেন বোর্ডকে। গত দু’তিন বছর ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে চলছে অস্থিরতা। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতেই পারেনি তারা।

বার্ষিক চুক্তিতে সই করেছে চার তরুণ ক্রিকেটার গুদাকেশ মোটি, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল এবং অ্যালিক অ্যাথানেজ।

২০২৩-২৪ মৌসুমের জন্য ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির তালিকা:

আলিক আথানেজ, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল, জশুয়া দা সিলভা, শেই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

আগের চুক্তি থেকে নেই: জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, নিকোলাস পুরান, ওডিন স্মিথ, হেইডেন ওয়ালশ জুনিয়র।

চুক্তিতে ঢুকেছেন: আলিক আথানেজ, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল, গুডাকেশ মোটি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম